উদ্দীপকের যুক্তিটিতে 'মানুষ' পদটি কোন প্রকৃতির? সহানুমানে তার ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের যুক্তিটিতে 'মানুষ' পদটি সহানুমানের মধ্যপদ। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানের তিনটি পদের মধ্যে মধ্যপদ অন্যতম। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। সহানুমানে মধ্যপদের সাহায্যেই প্রধান পদ এবং অপ্রধান পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করা হয়। প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে মধ্যপদের তুলনা করা হয় এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে মধ্যপদের তুলনা করা হয়। এতে করে সিদ্ধান্তে প্রধান পদ এবং অপ্রধান পদের মধ্যে সদর্থক বা নঞর্থক সম্বন্ধ স্থাপন করা সম্ভব হয়। অর্থাৎ মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ওই অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই সহানুমানে মধ্যপদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের যুক্তিটিতে 'মানুষ' পদটি কোন প্রকৃতির? সহানুমানে তার ভূমিক…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর