পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর তুলনামূলক আলোচনা কর।
উত্তর: দৃষ্টান্ত-১ অমাধ্যম অনুমান এবং দৃষ্টান্ত-২ মাধ্যম অনুমানকে নির্দেশ করছে। নিচে পাঠ্যবইয়ের আলোকে এ দুই প্রকার অনুমানের তুলনামূলক আলোচনা করা হলো- ১. যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অন্যদিকে, যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত। হয় তাকে মাধ্যম অনুমান বলে। ২. অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয়বাকা থেকে সিদ্ধান্ত অনুমিত হয় বিধায় এখানে অনুমানের তেমন কোনো সুযোগ থাকে না। অন্যদিকে, মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই এখানে অনুমানের সুযোগ থাকে। ৩. অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে তেমন কোনো নতুনত্ব থাকে না। এখানে সিদ্ধান্ত অনেকটা আশ্রয়বাক্যেরই পরিবর্তিত রূপ। অন্যদিকে, মাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে। এখানে একাধিক আশ্রয়বাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় বিধায় একটি নতুন সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়।৪. অমাধ্যম অনুমানে সরাসরি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় এটি অনুমান হিসেবে কম গুরুত্বপূর্ণ। অন্যদিকে, মাধ্যম অনুমানে দুটি আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় বিধায় এটি অনুমান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ।তাই বলা যায়, মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে কিছু কিছু দিক থেকে এদের মধ্যে সম্পর্কও রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর তুলনামূলক আলোচনা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর