দৃষ্টান্ত-১ কোন অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যুক্তিটিতে অমাধ্যম অনুমানের একটা বিশেষ ধরন প্রতিবর্তন সম্পর্কে বলা হয়েছে। যে অমাধ্যম অবরোহ অনুমানে কোনো প্রদত্ত বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে এবং অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে প্রতিবর্তন বলে। প্রতিবর্তন একটা অমাধ্যম অনুমান। এতে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত টানা হয়। এখানে একটি সদর্থক যুক্তিবাক্য থেকে একই অর্থবোধক কোনো নঞর্থক যুক্তিবাক্য বা কোনো নঞর্থক যুক্তিবাক্য থেকে একই অর্থবোধক কোনো সদর্থক যুক্তিবাক্য অনুমান করা হয়। প্রতিবর্তনের আশ্রয়বাক্যকে বলা হয় প্রতিবর্তনীয় এবং সিদ্ধান্ত প্রতিবর্তিত। উদাহরণস্বরূপ: উদ্দীপকের দৃষ্টান্ত-১.এ প্রদত্ত যুক্তি হলো- কিছু ফল হয় মিষ্টি। অতএব, কিছু ফল নয় অমিষ্টি। এ যুক্তিটিতে 'কিছু ফল হয় মিষ্টি' হচ্ছে আশ্রয়বাক্য এবং 'কিছু ফল নয় অমিষ্টি' হচ্ছে সিদ্ধান্ত। এখানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদটি ঠিক রেখে বিধেয় পদের স্থলে বিরুদ্ধ পদ ব্যবহার করে এবং গুণের পরিবর্তন ঘটিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। সুতরাং এ যুক্তিটিতে একটি প্রতিবর্তন প্রক্রিয়া ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ কোন অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর