যুক্তি-২ এর বৈধতা বিচার কর।
উত্তর: উদ্দীপকের যুক্তি-২ এ সহানুমানের নিয়ম লঙ্ঘন করায় যুক্তিটি অবৈধ। কেননা এখানে সহানুমানের তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। নিচে যুক্তি-২ এর বৈধতা বিচারে আলোচনা করা হলো- যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমানে তিনটি পদ থাকে যার মধ্যে একটি হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। সহানুমানের ৩য় নিয়ম অনুযায়ী মধ্যপদকে উভয় আশ্রয়বাক্যে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। সহানুমানের এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো অনুমান প্রক্রিয়ায় মধ্যপদ একবারও ব্যাপ্য না হয় তাহলে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটে। ফলে অনুমানটি অবৈধ হয়। উদ্দীপকে উল্লিখিত যুক্তি-২ অনুযায়ী সব বাঘ হয় প্রাণী সব হরিণ হয় প্রাণী অতএব, সব হরিণ হয় বাঘ। এখানে প্রাণী পদ মধ্যপদ। কেননা প্রাণী পদটি উভয় আশ্রয়বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই। আশ্রয়বাক্য দুটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A যুক্তিবাক্য। তাই এর উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। আলোচ্য যুক্তিটিতে মধ্যপদ 'প্রাণী' উভয় আশ্রয়বাক্যে বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে প্রাণী পদটি একবারও ব্যাপ্য হয়নি, যা সহানুমানের নিয়ম বিরোধী। তাই যুক্তিটি বৈধ হয়নি এবং অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে। অর্থাৎ সহানুমানের নিয়ম লঙ্ঘন করার কারণে যুক্তি-২ অবৈধ হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-২ এর বৈধতা বিচার কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর