তথ্য-১ কোন ধরনের অনুমানকে নির্দেশ করে? বিস্তারিত লেখ।
উত্তর: তথ্য-১ অমাধ্যম অনুমানকে নির্দেশ করে। যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানে মোট দুটি যুক্তিবাক্য থাকে। এদের একটি আশ্রয়বাক্য এবং অপরটি হলো সিদ্ধান্ত। অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত অনিবার্যভাবে আশ্রয়বাক্য থেকে নিঃসৃত হয়। অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য আকারগতভাবে সত্য হলে সিদ্ধান্ত আকারগত সত্য হয়। আবার আশ্রয়বাক্য বস্তুগতভাবে সত্য হলে সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্য হয়। তথ্য-১ এ 'সকল মানুষ হয় মরণশীল' হলো আশ্রয়বাক্য এবং 'কোনো মানুষ নয় অমরণশীল' হলো সিদ্ধান্ত। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে কোনো নতুন তথ্য থাকে না। আশ্রয় বাক্যটিকেই নতুনভাবে উপস্থাপন করা হয়। অমাধ্যম অনুমান একটি অবরোহ অনুমান। এই ধরনের অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কোনো মাধ্যম থাকে না বলে একে অমাধ্যম অনুমান বলে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
তথ্য-১ কোন ধরনের অনুমানকে নির্দেশ করে? বিস্তারিত লেখ।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর