যুক্তি-১ এ কোন অমাধ্যম অনুমান নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যুক্তি-১ অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তনকে নির্দেশ' করছে। কেননা প্রতিবর্তনের যুক্তি যেভাবে উপস্থাপন করা হয় এখানে যুক্তিটি সেভাবে উপস্থাপন করা হয়েছে। অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো প্রতিবর্তন। এই প্রকার অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত থাকে কিন্তু গুণের পরিবর্তন হয়। আর আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। তাই বলা যায়, যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। উদ্দীপকের 'মুক্তি-১' এ 'কিছু মানুষ হয় সৎ-Ⅰ' এই আশ্রয়বাক্য থেকে 'কিছু মানুষ নয় অসৎ-O [গণিত] এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের অর্থ অপরিবর্তিত রয়েছে। আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন হয়েছে। আর আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই যুক্তি-১ এর মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তন নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ এ কোন অমাধ্যম অনুমান নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর