উদ্দীপকে ফরিদ স্যারের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে তুলনাযোগ্য? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে ফরিদ স্যারের ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে তুলনা করা যায়। যেকোনো সহানুমানে মধ্যপদ বা হেতুপদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মধ্যপদের সাথে প্রধান পদ ও অপ্রধান পদের সম্পর্কের ওপর নির্ভর করেই সিদ্ধান্ত প্রধান ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। যে পদ সহানুমানের উভয় আশ্রয়বাক্যে ব্যবহৃত হয় কিন্তু সিদ্ধান্তে থাকে না সে পদটিকে মধ্যপদ বলে। মধ্যপদের সাথে প্রধান পদ ও অপ্রধান পদের সম্পর্কের ওপর নির্ভর করেই সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। মধ্যপদটি প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে সম্পর্কিত হয় এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে সম্পর্কিত হয়। এ সম্পর্কের ভিত্তিতেই প্রধান ও অপ্রধান পদের মধ্যে সিদ্ধান্তে একটি সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়। একইভাবে উদ্দীপকের ফরিদ স্যারের কার্যক্রমে সহানুমানের মতো ভূমিকা দেখা যায়। তাই ফরিদ স্যারের কার্যক্রম ও সহানুমানের মধ্যপদের মধ্যে তুলনা করা যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ফরিদ স্যারের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে তুলনাযোগ্য? আ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর