দৃষ্টান্ত-২ এ উল্লিখিত অনুমানটির বৈধতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে দৃষ্টান্ত-২ এ উল্লিখিত অনুমানটিতে সার্বিক সদর্থক করে 'A [গণিত] যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তন নির্দেশিত হয়েছে। ফলে অনুমানটি একটি অবৈধ অনুমান। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে আবর্তন বলে আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়। আর আশ্রয়বাক্যের যেকোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। 'A [গণিত] যুক্তিবাক্য একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য হওয়ায় এব উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। তাই 'A [গণিত] যুক্তিবাক্যের সরল আবর্তন করলে এর অব্যাপ্য. বিধেয় পায় সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যাপ্য হয়ে যায়, যা আবর্তনেই নিয়মবিরোধী। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর অনুমানটি হলো- সকল বাংলাদেশি হয় মানুষ-A অতত্রব, সকল মানুষ হয় বাংলাদেশি-A এখানে আশ্রয়বাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। তাই এর উদ্দেশ্য পদ 'সকল বাংলাদেশি' পদটি ব্যাপ্য; কিন্তু বিধেয় 'মানুষ পদটি অব্যাপ্য। আবর্তনের নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যটির আবর্তন করার ফলে আশ্রয়বাক্যের বিধেয় 'মানুষ' পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে 'A [গণিত] যুক্তিবাক্যের সরল আবর্তন করা হয়েছে। যার ফলে 'মানুষ' পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়ে ব্যাপ্য হয়েছে, যা আবর্তনের নিয়মবিরোধী। কেননা আবর্তনের নিয়ম অনুযায়ী যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। আবর্তনের এ নিয়ম লঙ্ঘন করায় উদ্দীপকের অনুমানটি অবৈধ অনুমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এ উল্লিখিত অনুমানটির বৈধতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর