বাবার বক্তব্যে উল্লিখিত অনুমানটির বৈধতা যাচাই কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাবার বক্তব্যে অনুমানটিতে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য প্রধান পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, যা সহানুমানের নিয়মবিরোধী। ফলে অনুমানটি অবৈধ হয়েছে। অবরোহ অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো সহানুমান। এই প্রকার অনুমানে দুটি আশ্রয়বাক্য থাকে। আর আশ্রয়বাক্যদ্বয়ের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই বলা যায়, যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সহানুমানের কোনো যুক্তি উপস্থাপন করতে হলে ওই নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। সহানুমানের নিয়মগুলোর মধ্য একটি হলো আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। যদি সহানুমানের এ নিয়ম লঙ্ঘন করে আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়, তাহলে সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। আর সহানুমানের ক্ষেত্রে প্রধান পদ আশ্রয়বাক্যে অব্যাপ্য হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয় বা অনুপপত্তি ঘটে। সহানুমানের এ অনুপপত্তিকে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি বলে। উদ্দীপকের এ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদটি 'মানুষ' অব্যাপ্য। কেননা এখানে প্রধান আশ্রয়বাক্যটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য হওয়ায় এর বিধেয় পদটি অব্যাপ্য। কিন্তু সিদ্ধান্তটি সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য হওয়ায় বিধেয় পদটি (মানুষ) ব্যাপ্য হয়েছে। যেহেতু এখানে সহানুমানের নিয়ম লঙ্ঘন করে আশ্রয়বাক্যের অব্যাপ্য প্রধান পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, তাই এখানে এ অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
বাবার বক্তব্যে উল্লিখিত অনুমানটির বৈধতা যাচাই কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর