উদ্দীপকে উদাহরণ-১ অমাধ্যম অনুমানের কোন প্রকারকে প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উদাহরণ-১ অমাধ্যম অনুমানের প্রকারভেদ আবর্তনকে। প্রকাশ করেছে। এখানে । যুক্তিবাক্যের আবর্তন দেখানো হয়েছে। অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে প্রথমটি হলো আবর্তন। যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে আবর্তন বলে। আবর্তনের আশ্রয়বাক্যকে বলে আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলে আবর্তিত। আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয়। আর আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে এবং আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে। উদ্দীপকের উদাহরণ-১ এর অনুমানটি হলো- কিছু কবি হয় দার্শনিক। অতএব, কিছু দার্শনিক হয় কবি। এখানে 'কিছু কবি হয় দার্শনিক' আশ্রয়বাক্যটি থেকে সিদ্ধান্ত অতএব, 'কিছু দার্শনিক হয় কবি' অনুমান করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করা হয়েছে এবং আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন করা হয়নি। এছাড়া আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি। আবর্তনের সকল নিয়ম। অনুসরণ করায় অনুমানটির মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ। আবর্তন নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উদাহরণ-১ অমাধ্যম অনুমানের কোন প্রকারকে প্রকাশ করেছে? ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর