'মাহমুদ', 'মারিয়া' ও 'পেয়ার সাহেব'-এর তুলনাযোগ্য পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মাহমুদ, মারিয়া ও পেয়ার সাহেবের তুলনাযোগ্য পদ যথাক্রমে সহানুমানের প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। উদ্দীপকের মাহমুদ, মারিয়া ও পেয়ার সাহেব যেভাবে ভূমিকা পালন করেছেন একটি সাহানুমানে প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ সেভাবে ভূমিকা পালন করে। একটি সহানুমানে তিনটি পদ থাকে। যথা- ১। প্রধান পদ ২। অপ্রধান পদ এবং ৩। মধ্যপদ। সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে বলে প্রধান পদ এবং সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলে অপ্রধান পদ। আর যে পদটি সহানুমানের উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্ত থাকেনা তাকে বলে মধ্যপদ। সহানুমানে প্রধান. অপ্রধান এবং মধ্যপদের সমন্বয়ে সিদ্ধান্ত গঠিত হয়। সহানুমানের যে আশ্রয়বাক্যে প্রধান পদ থাকে তাকে বলে প্রধান আশ্রয়বাক্যে। সহানুমানের যে | আশ্রয়বাক্য অপ্রধান পদ থাকে তাকে বলে অপ্রধান আশ্রয়বাক্য। আর সহানুমানে মধ্যপদ উভয় আশ্রয়বাক্যে অবস্থান করে কিন্তু সিদ্ধান্তে অবস্থান করে না। সহানুমানে মধ্যপদ উভয় আশ্রয়বাক্যে অবস্থান করে আশ্রয়বাক্য দুটির মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ঐ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই সহানুমানের সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান, অপ্রধান এবং মধ্যপদের ভূমিকা অপরিহার্য। উদ্দীপকের মাহমুদ ও মারিয়ার ঝগড়া বিবাদ অবসানের ক্ষেত্রে মাহমুদ, মারিয়া ও পেয়ার সাহেব সকলের ভূমিকা আছে। আর এদের ভূমিকা সহানুমানের দিক থেকে বিবেচনা করলে সহানুমানের প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদের সাথে তুলনাযোগ্য। পরিশেষে বলা যায় যে, সহানুমানের তিনটি পদ থাকে। আর সহানুমানের সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনটি পদের ভূমিকাই অপরিহার্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'মাহমুদ', 'মারিয়া' ও 'পেয়ার সাহেব'-এর তুলনাযোগ্য পদের আন্তঃসম্পর্…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর