শেয়ারFacebookWhatsApp

উদাহরণ-২ এ উল্লেখিত বিষয়টি ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের উদাহরণ-২ এ অমাধ্যম অনুমানের বিষয়টি নির্দেশিত হয়েছে। কেননা এখানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। অবরোহ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি হলো অমাধ্যম অনুমান। যে অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে । অমাধ্যম অনুমানের ক্ষেত্রে সরাসরি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয়। এ কারণে অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে তেমন কোনো নতুনত্ব থাকে না। উদ্দীপকে দেখতে পাই, 'উদাহরণ-২' এ প্রদত্ত দৃষ্টান্ত একটি আশ্রয়বাক্য ' থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এখানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে গমনে অবরোহ অনুমানের কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি। তাই এটি অমাধ্যম অনুমানেরই একটি দৃষ্টিান্ত।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদাহরণ-২ এ উল্লেখিত বিষয়টি ব্যাখ্যা করো।

উদ্দীপক

উদাহরণ-১: সকল শিক্ষক হন বিদ্বান। সকল ধার্মিক হন শিক্ষক। ∴ সকল ধার্মিক হন বিদ্বান। উদাহরণ-২: সকল মানুষ হয় জীব ∴ কিছু জীব হয় মানুষ।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

একটি যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে।

উত্তর

একটি যুক্তিবাক্য তিনটি অংশ থাকে যার মধ্যে দুটি পদ এবং একটি সংযোজক। যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতি। যে শব্দের মাধ্যমে দুটি পদের মধ্যে সম্পর্ক তৈরি হয় তাকে বলে সংযোজক। সংযোজক যুক্তিবাক্যের জন্য অপরিহার্য। যুক্তিবাক্যের যথার্থ আকার বজায় রাখার জন্য সংযোজক প্রয়োজন। একটি যুক্তিবাক্যের ধরণ সদর্থক বা নঞর্থক সংযোজকের মাধ্যমে বোঝা যায়। সংযোজক দ্বারা উদ্দেশ্য ও বিধেয় পদের সীমা নির্ধারিত হয় । তাই সংযোজক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

উত্তর

উদ্দীপকের উদাহরণ-২ এ অমাধ্যম অনুমানের বিষয়টি নির্দেশিত হয়েছে। কেননা এখানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। অবরোহ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি হলো অমাধ্যম অনুমান। যে অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে । অমাধ্যম অনুমানের ক্ষেত্রে সরাসরি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয়। এ কারণে অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে তেমন কোনো নতুনত্ব থাকে না। উদ্দীপকে দেখতে পাই, 'উদাহরণ-২' এ প্রদত্ত দৃষ্টান্ত একটি আশ্রয়বাক্য ' থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এখানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে গমনে অবরোহ অনুমানের কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি। তাই এটি অমাধ্যম অনুমানেরই একটি দৃষ্টিান্ত।

উত্তর

'উদাহরণ-১' এ মাধ্যম অনুমান এবং 'উদাহরণ-২' এ অমাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। 'উদাহরণ-১' এ দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই এটি হলো মাধ্যম অনুমান। মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় বিধায় এখানে সিদ্ধান্তে নতুন তথ্য প্রকাশিত হয়। অন্যদিকে, 'উদাহরণ-২' এ একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই এটি অমাধ্যম অনুমান । অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় বিধায় এখানে সিদ্ধান্তে নতুনত্ব থাকে না। মাধ্যম অনুমানে অনুমানের সুযোগ থাকে। কেননা এখানে সিদ্ধান্ত হিসেবে নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠিত হয়। অপরপক্ষে, অমাধ্যম অনুমানে অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যেরই অনেকটা পরিবর্তিত রূপ বিধায় এখানে অনুমানের তেমন কোনো সুযোগ থাকে না। পরিশেষে বলা যায়, মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার অনুমানই অবরোহ অনুমানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।