বাইডেন সাহেবের অনুমানটিতে কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: বাইডেন সাহেবের অনুমানটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। সহানুমানের ক্ষেত্রে দুটি আশ্রয়বাক্যে প্রধান ও অপ্রধান পদের সাথে মধ্যপদের আবশ্যিক সম্পর্ক স্থাপিত হয় এবং তার ভিত্তিতে সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে আবশ্যিক সম্পর্ক গড়ে ওঠে। কোনো সহানুমানে তিনটি পদের অধিক পদ ব্যবহার করলে সে সম্পর্ক স্থাপিত হয় না। আর তিনের অধিক পদ ব্যবহার করলে যে অনুপপত্তি ঘটে তাকে চতুষ্পদী অনুপপত্তি বলে। এক্ষেত্রে তিনটি পদের স্থানে চারটি পদ দেখা যায়। যেমন- 'মানুষ মুরগি খায়, মুরগি কেঁচো খায়, অতএব, মানুষ কেঁচো খায়। এ দৃষ্টান্তটিতে পদের সংখ্যা চারটি। যথা- ১. মানুষ, ২. যারা মুরগি খায়, ৩. মুরগি, ৪. যারা কেঁচো খায়। তাই এখানে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের বাইডেন সাহেব ভাবছেন, রাশিয়ার সাথে চীনের গভীর সম্পর্ক। আবার, চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব রয়েছে। সুতরাং রাশিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্ব থাকবে। এই দৃষ্টান্তটিতে চারটি পদের ব্যবহার করা হয়েছে। যথা- ১. রাশিয়া ২. চীনের সাথে গভীর সম্পর্ক ৩. চীন ও ৪. বাংলাদেশের বন্ধুত্ব। এখানে তিনটি পদের অধিক চারটি পদ ব্যবহার করার কারণে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। তাই বলা যায়, উদ্দীপকের সিদ্ধান্তটি অবৈধ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
বাইডেন সাহেবের অনুমানটিতে কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর