শেয়ারFacebookWhatsApp

সিরাজ স্যারের কাজটি অমাধ্যম অনুমানের কোন প্রকারের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর: সিরাজ স্যারের কাজটি অমাধ্যম অনুমানের আবর্তন প্রকারের সাথে সাদৃশ্যপূর্ণ। যে অমাধ্যম অনুমানে বিধিসংগতভাবে একটি প্রদত্তবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয় তাকে আবর্তন বলে। আবর্তন একটি অমাধ্যম অনুমান। এখানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত টানা হয়। অর্থাৎ বিশেষ কয়েকটি নিয়ম অনুসরণ করে একটি প্রদত্তবাক্যের উদ্দেশ্যের স্থানে বিধেয়কে এবং বিধেয়ের স্থানে উদ্দেশ্যকে বসিয়ে সিদ্ধান্তটি গঠন করা হয়। আবর্তনের আশ্রয়বাক্যকে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। যেমন- কোনো মানুষ নয় নিখুঁত। অতএব, কোনো নিখুঁত জীব নয় মানুষ। এ যুক্তিতে 'কোনো মানুষ নয় নিখুঁত' হচ্ছে আশ্রয়বাক্য এবং 'কোনো নিখুঁত জীব নয় মানুষ' হচ্ছে সিদ্ধান্ত। আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান বিধিসম্মতভাবে পরিবর্তন করে সিদ্ধান্তটি স্থাপন করা হয়েছে। সুতরাং এ অনুমানটি একটি আবর্তন। উদ্দীপকের সিরাজ স্যার একটি বেঞ্চের দুই মাথায় ইকরাম ও শিহাবকে বসতে বলেন। কিন্তু পরে পাঠদানের সুবিধার জন্য, ইকরামকে শিহাবের জায়গায় এবং শিহাবকে ইকরামের জায়গায় স্থানান্তর করেন। যা অমাধ্যম অনুমানের আবর্তনকে নির্দেশ করে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

সিরাজ স্যারের কাজটি অমাধ্যম অনুমানের কোন প্রকারের সাথে সাদৃশ্যপূর্ণ…

উদ্দীপক

সিরাজ স্যার একটি বেঞ্চের দুই মাথায় ইকরাম ও শিহাবকে বসতে বলেন । কিন্তু পরে পাঠদানের সুবিধার জন্য ইকরামকে শিহাবের জায়গায় এবং শিহাবকে ইকরামের জায়গায় স্থানান্তর করেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

যে অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে।

উত্তর

অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব না থাকার কারণে অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায় না। যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হ তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যেরই পরিবর্তিত একটি রূপ। এখানে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উত্তরণের কোনো বিষয় থাকে না। এ কারণে অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে কোনো নতুনত্ব থাকে না। এসব দিক বিবেচনা করে অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায় না।

উত্তর

সিরাজ স্যারের কাজটি অমাধ্যম অনুমানের আবর্তন প্রকারের সাথে সাদৃশ্যপূর্ণ। যে অমাধ্যম অনুমানে বিধিসংগতভাবে একটি প্রদত্তবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয় তাকে আবর্তন বলে। আবর্তন একটি অমাধ্যম অনুমান। এখানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত টানা হয়। অর্থাৎ বিশেষ কয়েকটি নিয়ম অনুসরণ করে একটি প্রদত্তবাক্যের উদ্দেশ্যের স্থানে বিধেয়কে এবং বিধেয়ের স্থানে উদ্দেশ্যকে বসিয়ে সিদ্ধান্তটি গঠন করা হয়। আবর্তনের আশ্রয়বাক্যকে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। যেমন- কোনো মানুষ নয় নিখুঁত। অতএব, কোনো নিখুঁত জীব নয় মানুষ। এ যুক্তিতে 'কোনো মানুষ নয় নিখুঁত' হচ্ছে আশ্রয়বাক্য এবং 'কোনো নিখুঁত জীব নয় মানুষ' হচ্ছে সিদ্ধান্ত। আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান বিধিসম্মতভাবে পরিবর্তন করে সিদ্ধান্তটি স্থাপন করা হয়েছে। সুতরাং এ অনুমানটি একটি আবর্তন। উদ্দীপকের সিরাজ স্যার একটি বেঞ্চের দুই মাথায় ইকরাম ও শিহাবকে বসতে বলেন। কিন্তু পরে পাঠদানের সুবিধার জন্য, ইকরামকে শিহাবের জায়গায় এবং শিহাবকে ইকরামের জায়গায় স্থানান্তর করেন। যা অমাধ্যম অনুমানের আবর্তনকে নির্দেশ করে।

উত্তর

উক্ত অনুমানটি তথা আবর্তনের নিয়মের সঠিক প্রয়োগ না ঘটলে A- যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তন ও O-যুক্তিবাক্যের অবৈধ আবর্তন জনিত অনুপপত্তি ঘটতে পারে। আবর্তনের নিয়ম অনুযায়ী, আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। আর আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য ও বিধেয় পদ পরস্পর পরিবর্তন করায় A যুক্তিবাক্যের অবাপ্য বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহারের কারণে ব্যাপ্য হয়ে যায়। ফলে যুক্তিতে A যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটে। যেমন- A-সকল গরু হয় চতুষ্পদ। অতএব, A-সকল চতুষ্পদ জীব হয় গরু। এখানে আবর্তনীয়ের অব্যাপ্য বিধেয় পদটি আবর্তিতে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়ে ব্যাপ্য হয়েছে বিধায় এ আবর্তনটি অবৈধ। কাজেই A-যুক্তিবাক্যের ক্ষেত্রে সঠিকভাবে আবর্তন প্রক্রিয়া প্রয়োগ করতে চাইলে আবর্তন করতে হবে O-যুক্তিবাক্যে। আবার, আবর্তনের নিয়ম অনুযায়ী O যুক্তিবাক্যের আবর্তন সম্ভব হয় না। কেননা O-যুক্তিবাক্যের আবর্তন করতে গেলে অব্যাপ্য উদ্দেশ্য পদ বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয়ে যায়, যা আবর্তনের চতুর্থ নিয়ম বিরোধী। এই নিয়ম অনুসারে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তাই নিয়ম লঙ্ঘন করে O-যুক্তিবাক্যের আবর্তন করলে তা অবৈধ হয় বা অনুপপত্তি ঘটে। যেমন- O-কিছু মানুষ নয় হিংস্র। অতএব, O-কিছু হিংস্র জীব নয় মানুষ। এখানে আবর্তনীয়র ব্যাপ্য বিধেয় পদটি আবর্তিতে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়ে অব্যাপ্য হয়েছে বিধায় এ আবর্তনটি অবৈধ। আলোচনা শেষে বলা যায়, আবর্তনের নিয়মের সঠিক প্রয়োগ না ঘটলে A-যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তন ও O যুক্তিবাক্যের অবৈধ আবর্তন জনিত অনুপপত্তি ঘটতে পারে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।