আবর্তনের নিয়মানুসারে যুক্তি-২ এর. বৈধতা বিচার কর।
উত্তর: আবর্তনের নিয়মানুসারে যুক্তি-২ বৈধ যুক্তি নয়, এটি একটি অবৈধ যুক্তি। নিচে আবর্তন নিয়মানুসারে যুক্তি-২ এর বৈধতা বিচার আলোচনা করা হলো- যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। উদ্দীপকের যুক্তি-২ অনুযায়ী-'সকল কাপুরুষ হয় অসাধু-A [গণিত] এই আশ্রয়বাক্য থেকে 'সকল অসাধু লোক হয় কাপুরুষ-A [গণিত] এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ 'অসাধু' সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপ্য হয়েছে, যা আবর্তনের নিয়মবিরোধী। কেননা আবর্তনের আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। যেহেতু যুক্তি-২ এ আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়েছে। তাই যুক্তিটি অবৈধ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
আবর্তনের নিয়মানুসারে যুক্তি-২ এর. বৈধতা বিচার কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর