দৃশ্যকল্প-১ এ কোন ধরনের আবর্তন করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ যে ধরনের আবর্তন করা হয়েছে তা হলো অসরল আবর্তন। যে আবর্তন প্রক্রিয়ায় আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় তাকে অসরল আবর্তন বলে। অর্থাৎ এরূপ ক্ষেত্রে সার্বিক আশ্রয়বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত অনুসৃত হয়। আবর্তনের নিয়মানুসারে A যুক্তিবাক্যের অসরল আবর্তন হয়। এ হিসেবে A বাক্যকে আবর্তন করলে সিদ্ধান্ত হিসেবে বিশেষ সদর্থক বা । বাক্য পাওয়া যায় । দৃশ্যকল্প-১ এ যে আবর্তন প্রক্রিয়া দেখানো হয়েছে তা হলো— সকল P হয় S ∴ কিছু S হয় P এই আবর্তনে আমরা দেখতে পাই আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন এবং একটি সার্বিক আশ্রয়বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত অনুসৃত হয়েছে। অর্থাৎ দৃশ্যকল্প-১ এ অসরল আবর্তন করা হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের আবর্তন করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর