তথ্য-১ এবং তথ্য-২ এর পার্থক্য নির্ণয় করো।
উত্তর: তথ্য-১ এবং তথ্য-২ এ যথাক্রমে মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। প্রথমত,যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অন্যদিকে, যে অবরোহ অনুমানে একাধিক আশ্ৰয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। দ্বিতীয়ত, অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত নেয়ার জন্য একাধিক আশ্রয়বাক্যের প্রয়োজন হয় না। কিন্তু মাধ্যম অনুমানে সিদ্ধান্ত নেয়ার জন্য একাধিক আশ্রয়বাক্যের প্রয়োজন হয়। তৃতীয়ত, অধিকাংশ যুক্তিবিদের মতে, অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয়। অন্যদিকে, সব যুক্তিবিদের মতে, মাধ্যম অনুমান প্রকৃত অনুমান৷ উদ্দীপকে তথ্য-১ এ দেখা যায়, দুটি আশ্রয়বাক্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি একটি মাধ্যম অনুমান। অন্যদিকে, তথ্য-২ এ দেখা যায়, একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে। তাই এটি অমাধ্যম অনুমানের নির্দেশক। পরিশেষে বলা যায়, মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য থাকলেও তারা উভয়ই অবরোহ অনুমানের দুটি অংশ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
তথ্য-১ এবং তথ্য-২ এর পার্থক্য নির্ণয় করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর