শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-৩ কোন শ্রেণির অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-৩ অমাধ্যম অনুমানের প্রতিবর্তনকে নির্দেশ করে। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে গ্রহণ করা হয় তাকে প্রতিবর্তন বলে। যেমন— A- সকল মানুষ হয় মরণশীল। অতএব, E-কোনো মানুষ নয় অমর। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের অর্থগত ও পরিমাণগত কোনো পার্থক্য না করে কেবল গুণের পরিবর্তন করে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ 'মরণশীল' এর বিরুদ্ধ পদ 'অমর' কে সিদ্ধান্তের বিধেয় করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ বলা হয়েছে- A-সকল গরু হয় চতুষ্পদী ∴ E-কোন গরু নয় অচতুষ্পদী এটি একটি প্রতিবর্তনের দৃষ্টান্ত। কেননা এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের অর্থগত কোনো পার্থক্য নেই। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণও অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ উভয় যুক্তিবাক্যই পরিমাণের দিক দিয়ে সার্বিক। কিন্তু গুণের পরিবর্তন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর আশ্রয়বাক্যের বিধেয় পদ 'চতুষ্পদী' এর বিরুদ্ধ পদ 'অচতুষ্পদী' পদটিকে সিদ্ধান্তের বিধেয় করা হয়েছে। তাই এটি অমাধ্যম অনুমানের প্রতিবর্তনের একটি দৃষ্টান্ত।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-৩ কোন শ্রেণির অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: কোনো হরিণ নয় হিংস্র প্রাণী ∴ কোনো হিংস্র প্রাণী নয় হরিণ। দৃশ্যকল্প-২: সকল টিয়া হয় পাখি ∴ সকল পাখি হয় টিয়া। দৃশ্যকল্প-৩: সকল গরু হয় চতুষ্পদী ∴ কোনো গরু নয় অচতুষ্পদী ।

নটরডেম কলেজ · 2024

উত্তর

দৃশ্যকল্প-৩ অমাধ্যম অনুমানের প্রতিবর্তনকে নির্দেশ করে। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে গ্রহণ করা হয় তাকে প্রতিবর্তন বলে। যেমন— A- সকল মানুষ হয় মরণশীল। অতএব, E-কোনো মানুষ নয় অমর। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের অর্থগত ও পরিমাণগত কোনো পার্থক্য না করে কেবল গুণের পরিবর্তন করে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ 'মরণশীল' এর বিরুদ্ধ পদ 'অমর' কে সিদ্ধান্তের বিধেয় করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ বলা হয়েছে- A-সকল গরু হয় চতুষ্পদী ∴ E-কোন গরু নয় অচতুষ্পদী এটি একটি প্রতিবর্তনের দৃষ্টান্ত। কেননা এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের অর্থগত কোনো পার্থক্য নেই। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণও অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ উভয় যুক্তিবাক্যই পরিমাণের দিক দিয়ে সার্বিক। কিন্তু গুণের পরিবর্তন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর আশ্রয়বাক্যের বিধেয় পদ 'চতুষ্পদী' এর বিরুদ্ধ পদ 'অচতুষ্পদী' পদটিকে সিদ্ধান্তের বিধেয় করা হয়েছে। তাই এটি অমাধ্যম অনুমানের প্রতিবর্তনের একটি দৃষ্টান্ত।

উত্তর

দৃশ্যকল্প-১ ও ২ এ যথাক্রমে বৈধ সরল আবর্তন ও অবৈধ সরল আবর্তন নির্দেশিত হয়েছে। নিচে বৈধ সরল আবর্তন ও অবৈধ সরল আবর্তনের মধ্যকার আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো- যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একইরূপ থাকে তাকে সরল আবর্তন বলে। এ হিসেবে চার প্রকার যুক্তিবাক্যের মধ্যে কেবলমাত্র E এবং I যুক্তিবাক্যের সরল আবর্তন করা যায়। যেমন- E- কোনো কোকিল নয় সাদা আবর্তনীয়। সুতরাং E-কোনো সাদা জীব নয় কোকিল- আবর্তিত। এ আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই রূপ অর্থাৎ E-যুক্তিবাক্যের আবর্তন করলে একটি E-যুক্তিবাক্যই পাওয়া যায়। তাই E-যুক্তিবাক্যের আবর্তন একটি বৈধ সরল আবর্তন। যেমনটি দৃশ্যকল্প-১ এর উদাহরণ 'E-কোনো হরিণ নয় হিংস্র প্রাণী। ∴ E- কোনো হিংস্র প্রাণী নয় হরিণ' দৃষ্টান্তে লক্ষণীয়। কিন্তু A-যুক্তিবাক্যের আবর্তন হচ্ছে অ-সরল আবর্তন। কেননা, এতে আশ্রয়বাক্য একটি সার্বিক যুক্তিবাক্য, আর সিদ্ধান্ত একটি বিশেষ যুক্তিবাক্য। অনেকে A-যুক্তিবাক্যের পরিমাণ অপরিবর্তিত রেখে এর সরল আবর্তন করার প্রয়াস পান। যেমন- A-সকল গরু হয় চতুষ্পদ- আবর্তনীয়। সুতরাং A-সকল চতুষ্পদ জীব হয় গরু- আবর্তিত। এখানে আশ্রয়বাক্যে 'চতুষ্পদ' পদটি একটি A-যুক্তিবাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ায় অব্যাপ্য। কিন্তু পদটি সিদ্ধান্তে এসে স্থান পরিবর্তন করে অপর একটি A-যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হওয়ায় ব্যাপ্য হয়ে পড়েছে। এটা আবর্তনের নিয়ম বিরোধী। তাই এটি A- যুক্তিবাক্যের একটি অবৈধ-সরল আবর্তন। যেমনটি দৃশ্যকল্প-২ এর উদাহরণ 'A সকল টিয়া হয় পাখি।∴ A- সকল পাখি হয় টিয়া' দৃষ্টান্তে লক্ষণীয়। আলোচনা শেষে তাই বলা যায়, দৃশ্যকল্প-১ ও ২ এ নির্দেশিত বৈধ সরল আবর্তন ও অবৈধ সরল আবর্তন দ্বারা আবর্তনের নিয়মানুযায়ী প্রথমটি গ্রহণযোগ্য ও দ্বিতীয়টি অগ্রহণযোগ্য।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।