শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প ১ ও ২ এর অন্তর্ভুক্ত অনুমান দুটির মধ্যস্থিত পার্থক্য বিশ্লেষণ করো।

উত্তর: দৃশ্যকল্প-১ ও ২ এর অন্তর্ভুক্ত অনুমান দুটি যথাক্রমে অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমানকে নির্দেশ করে। নিচে অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমানের মধ্যস্থিত পার্থক্য বিশ্লেষণ করা হলো- যে অবরোহ অনুমানে সিদ্ধান্তটি একটিমাত্র আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। যেমন— 'সকল ফল হয় সুন্দর। অতএব, কিছু সুন্দর বস্তু হয় ফল।' অন্যদিকে, আর যে অবরোহ অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্যের মধ্যে বিদ্যমান সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। যেমন— সকল ফল হয় সুন্দর । পেয়ারা হয়, একটি ফল । অতএব, পেয়ারা হয় সুন্দর। অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত একটিমাত্র আশ্রয়বাক্য থেকে অনুমিত হয়। কিন্তু মাধ্যম অনুমানে সিদ্ধান্ত একাধিক আশ্রয়বাক্য থেকে অনুমিত হয়। অমাধ্যম অনুমানের একটি যুক্তিতে সর্বমোট দুইটি যুক্তিবাক্য থাকে । পক্ষান্তরে, মাধ্যম অনুমানের একটি যুক্তিতে সাধারণত তিনটি যুক্তিবাক্য থাকে। অমাধ্যম অনুমানকে অনেকে প্রকৃত অনুমান বলে স্বীকার করে না। কারণ এখানে জানা থেকে অজানায় উত্তরণের কোনো সুযোগ নেই। এর সিদ্ধান্ত শুধু আশ্রয়বাক্যের পুনরুক্তি করে। এটি নতুন সত্যের সন্ধান দিতে পারে না। কিন্তু মাধ্যম অনুমান হলো একটি যথার্থ অনুমান। এতে জানা থেকে অজানায় উত্তরণের সুযোগ রয়েছে। এর সিদ্ধান্ত কিছুটা হলেও নতুন সত্যের সন্ধান দিতে পারে। আলোচনা শেষে বলা যায়, দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ নির্দেশিত অমাধ্যম ও মাধ্যম অনুমান অবরোহ অনুমানের দুইটি প্রকার হওয়ায় উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প ১ ও ২ এর অন্তর্ভুক্ত অনুমান দুটির মধ্যস্থিত পার্থক্য বিশ্…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: কিছু স্ট্যাপলার নয় ম্যাক্স কোম্পানির। ∴ কিছু ম্যাক্স কোম্পানির জিনিস নয় স্ট্যাপলার। দৃশ্যকল্প-২: সব প্রকৌশলী হন দক্ষ পরিকল্পনাকারী। মোস্তফা হন প্রকৌশলী। ∴ মোস্তফা হন দক্ষ পরিকল্পনাকারী।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে।

উত্তর

অসরল আবর্তনে পরিমাণ অসম হয়। যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্নরূপ তাকে অসরল আবর্তন বলে। A-যুক্তিবাক্যের আবর্তনকে অসরল বলা হয়। কেননা, A-যুক্তিবাক্যকে আবর্তন করলে I-যুক্তিবাক্য পাওয়া যায়। যেমন— 'A- সকল কোকিল হয় কালো। অতএব, I-কিছু কালো জীব হয় কোকিল । এখানে আশ্ৰয়ৰাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন। অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক যুক্তিবাক্য, কিন্তু সিদ্ধান্ত বিশেষ যুক্তিবাক্য। তাই অসরল আবর্তনে পরিমাণ অসম হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এর যুক্তিটি বৈধ নয়। কেননা এখানে আবর্তনের নিয়ম লঙ্ঘন করে 'OO^{\prime} যুক্তিবাক্যের অবৈধ আবর্তন করা হয়েছে। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের চতুর্থ নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না। তাই এ নিয়মটি লঙ্ঘন করে O-যুক্তিবাক্যের আবর্তন করলে তা অবৈধ হয় বা অনুপপত্তি ঘটে। যেমন- কিছু মানুষ নয় হিংস্র। অতএব, কিছু হিংস্র জীব নয় মানুষ। এখানে আবর্তনীয়র ব্যাপ্য বিধেয় পদটি আবর্তিতে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়ে অব্যাপ্য হয়েছে বিধায় এ আবর্তনটি অবৈধ। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর আশ্রয়বাক্যটি হলো কিছু স্ট্যাপলার নয় ম্যাক্স কোম্পানীর যা বিশেষ নঞর্থক বা 'OO^{\prime} যুক্তিবাক্য । ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী 'OO^{\prime} যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য কিন্তু বিধেয় পদ ব্যাপ্য। দৃশ্যকল্প-১ এর আশ্রয়বাক্যটি থেকে 'কিছু ম্যাক্স কোম্পানির জিনিস নয় স্ট্যাপলার' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে যা একটি বিশেষ নঞর্থক বা 'OO^{\prime} যুক্তিবাক্য। এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়ে ব্যাপ্য হয়েছে। অথচ আবর্তনের চতুর্থ নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ আবর্তনের নিয়ম লঙ্ঘন করে সিদ্ধান্ত গ্রহণ করায় যুক্তিটি বৈধ নয়।

উত্তর

দৃশ্যকল্প-১ ও ২ এর অন্তর্ভুক্ত অনুমান দুটি যথাক্রমে অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমানকে নির্দেশ করে। নিচে অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমানের মধ্যস্থিত পার্থক্য বিশ্লেষণ করা হলো- যে অবরোহ অনুমানে সিদ্ধান্তটি একটিমাত্র আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। যেমন— 'সকল ফল হয় সুন্দর। অতএব, কিছু সুন্দর বস্তু হয় ফল।' অন্যদিকে, আর যে অবরোহ অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্যের মধ্যে বিদ্যমান সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। যেমন— সকল ফল হয় সুন্দর । পেয়ারা হয়, একটি ফল । অতএব, পেয়ারা হয় সুন্দর। অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত একটিমাত্র আশ্রয়বাক্য থেকে অনুমিত হয়। কিন্তু মাধ্যম অনুমানে সিদ্ধান্ত একাধিক আশ্রয়বাক্য থেকে অনুমিত হয়। অমাধ্যম অনুমানের একটি যুক্তিতে সর্বমোট দুইটি যুক্তিবাক্য থাকে । পক্ষান্তরে, মাধ্যম অনুমানের একটি যুক্তিতে সাধারণত তিনটি যুক্তিবাক্য থাকে। অমাধ্যম অনুমানকে অনেকে প্রকৃত অনুমান বলে স্বীকার করে না। কারণ এখানে জানা থেকে অজানায় উত্তরণের কোনো সুযোগ নেই। এর সিদ্ধান্ত শুধু আশ্রয়বাক্যের পুনরুক্তি করে। এটি নতুন সত্যের সন্ধান দিতে পারে না। কিন্তু মাধ্যম অনুমান হলো একটি যথার্থ অনুমান। এতে জানা থেকে অজানায় উত্তরণের সুযোগ রয়েছে। এর সিদ্ধান্ত কিছুটা হলেও নতুন সত্যের সন্ধান দিতে পারে। আলোচনা শেষে বলা যায়, দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ নির্দেশিত অমাধ্যম ও মাধ্যম অনুমান অবরোহ অনুমানের দুইটি প্রকার হওয়ায় উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।