উদ্দীপকের মধ্যপদ নির্ণয় করে সহানুমানে তার ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মধ্যপদ নির্ণয় করে সহানুমানে তার ভূমিকা ব্যাখ্যা করা হলো- সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। উদ্দীপকের বর্ণিত, সব কুমার হয় নিপুণ কারিগর। রাহুল নয় কুমার। ∴ রাহুল নয় নিপুণ কারিগর। এ দৃষ্টান্তে 'নিপুণ কারিগর' হলো প্রধান পদ। সিদ্ধান্তের উদ্দেশ্য পদ সহানুমানের অপ্রধান পদ হওয়ায় 'রাহুল' পদটি অপ্রধান পদ। আর 'কুমার' পদটি যেহেতু উভয় আশ্রয়বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই, তাই 'কুমার' পদটি মধ্যপদ। মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে উভয় আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ঐ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়। তাই বলা হয়ে থাকে, সহানুমানে মধ্যপদের ভূমিকা বিবাহের ঘটকের মতো, যে উভয় আশ্রয়বাক্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক স্থাপন করে সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়তা করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মধ্যপদ নির্ণয় করে সহানুমানে তার ভূমিকা ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর