সহানুমানের নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ এর সম্পর্ক মূল্যায়ন করো।
উত্তর: সহানুমানের নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ উভয় অনুমানটিই ভ্রান্ত। তাই উভয় অনুমানই ভ্রান্তির দিক দিয়ে সম্পর্কযুক্ত। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর যুক্তিটি হলো- কোনো ধূর্ত নয় চালাক বিকাশ হয় চালাক ∴ বিকাশ হয় ধূর্ত এ অনুমানটিতে সহানুমানের ষষ্ঠ নিয়মের ব্যত্যয় ঘটে যুক্তিটি অবৈধ হয়েছে। সহানুমানের ষষ্ঠ নিয়মে বলা হয়েছে, সহানুমানের একটি আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে এবং সিদ্ধান্ত নঞর্থক হলে একটি আশ্রয়বাক্য অবশ্যই নঞর্থক হবে। অর্থাৎ সহানুমানের ক্ষেত্রে যদি একটি আশ্রয়বাক্য নঞর্থক হয় এবং অন্য আশ্রয়বাক্যটি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই নঞর্থক হবে। কিন্তু উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ নিয়মটি না মেনে সিদ্ধান্তটি সদর্থক করায় নঞর্থক আশ্রয়বাক্য থেকে সদর্থক সিদ্ধান্ত অনুমান সংক্রান্ত অনুপপত্তি ঘটেছে। আবার, দৃশ্যকল্প-২ এর যুক্তিটি হলো- কাপড়টি রশির উপর রশিটি দেয়ালের উপর ∴ কাপড়টি দেয়ালের উপর এ অনুমানটিতে সহানুমানের প্রথম নিয়মের ব্যত্যয় ঘটে যুক্তিটি অবৈধ হয়েছে। সহানুমানের প্রথম নিয়মে বলা হয়েছে, সহানুমানের বৈধ যুক্তিতে সর্বদা তিনটি পদ থাকবে, কম বা বেশি নয়। কিন্তু দৃশ্যকল্প-২ এর অনুমানটিতে তিনটির পরিবর্তনে চারটি পদ বিদ্যমান। যথা- ১. কাপড়টি, ২. রশির ওপর, ৩. রশিটি ও ৪ দেয়ালের উপর। তাই এখানে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। আলোচনা শেষে তাই বলা যায়, সহানুমানের নিয়মের দ্বারা দৃশ্যকল্প-১ ও ২ উভয় অনুমানটিই ভ্রান্ত হওয়ার দিক দিয়ে পরস্পর সম্পর্কযুক্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সহানুমানের নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ এর সম্পর্ক মূল্যায়ন করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর