দৃশ্যকল্প-১ কোন ধরনের অবরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ মাধ্যম অবরোহ অনুমানকে নির্দেশ করে। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে মাধ্যম অবরোহ অনুমান বলে। মাধ্যম অবরোহ অনুমানে সব সময়েই দুই বা ততোধিক আশ্রয়বাক্য থাকে। আশ্রয়বাক্যগুলোর মিলিত ফলরূপেই সিদ্ধান্ত অনুমিত হয়। যেমন— কোনো জীব নয় অমর। সকল মানুষ হয় জীব। অতএব, কোনো মানুষ নয় অমর।' এ অনুমানটিতে 'কোনো মানুষ নয় অমর' সিদ্ধান্তটি একের অধিক অর্থাৎ 'কোনো জীব নয় অমর' এবং 'সকল মানুষ হয় জীব' এ দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। তাই এটি একটি মাধ্যম অনুমান। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, কোনো ধূর্ত নয় চালাক বিকাশ হয় চালাক ∴ বিকাশ হয় ধূর্ত এই দৃষ্টান্তেও একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয়েছে বিধায় আশ্রয়বাক্যদ্বয় ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কিত। তাই এটি একটি মাধ্যম অনুমানের দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন ধরনের অবরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর