দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ মধ্যে প্রকাশিত অনুমানদ্বয়ের পার্থক্য নির্দেশ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ. অমাধ্যম অনুমান এবং দৃশ্যকল্প-২ এ মাধ্যম অনুমানের প্রতিফলন ঘটেছে। দৃশ্যকল্প-১ এ একটি যুক্তিবাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই এটির মাধ্যমে অমাধ্যম অনুমান প্রতিফলিত হয়েছে। কেননা যে অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থাকে বিধায় এখানে অনুমানের তেমন কোনো সুযোগ থাকে না। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে তেমন কোনো নতুনত্ব থাকে না। এছাড়া অনুমান হিসেবে অমাধ্যম অনুমান কম গুরুত্বপূর্ণ। অপরপক্ষে, দৃশ্যকল্প-২ এ একাধিক যুক্তিবাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই এখানে মাধ্যম অনুমান প্রতিফলিত হয়েছে। মাধ্যম অনুমানে সরাসরি নয় বরং একাধিক আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়। যেহেতু দৃশ্যকল্প-২ এ একাধিক আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে, তাই এখানে অনুমানের সুযোগ থাকে । মাধ্যম অনুমানের সিদ্ধান্ত হিসেবে একটি নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠিত হয় বলে এই অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে। এছাড়া মাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় বলে অনুমান হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ। পরিশেষে বলা যায় যে, মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে মাধ্যম ও অমাধ্যম অনুমান উভয়ই অবরোহ অনুমানের অন্তর্ভুক্ত। তাই বিভিন্ন দিক দিয়ে এদের মধ্যে সম্পর্ক রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ মধ্যে প্রকাশিত অনুমানদ্বয়ের পার্থক্য নির…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর