দৃশ্যকল্প ১ এর বৈধতা বিচার করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এর যুক্তিটি বৈধ নয়। কেননা এখানে আবর্তনের নিয়ম লঙ্ঘন করে 'O [গণিত] যুক্তিবাক্যের অবৈধ আবর্তন করা হয়েছে। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের চতুর্থ নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না। তাই এ নিয়মটি লঙ্ঘন করে O-যুক্তিবাক্যের আবর্তন করলে তা অবৈধ হয় বা অনুপপত্তি ঘটে। যেমন- কিছু মানুষ নয় হিংস্র। অতএব, কিছু হিংস্র জীব নয় মানুষ। এখানে আবর্তনীয়র ব্যাপ্য বিধেয় পদটি আবর্তিতে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়ে অব্যাপ্য হয়েছে বিধায় এ আবর্তনটি অবৈধ। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর আশ্রয়বাক্যটি হলো কিছু স্ট্যাপলার নয় ম্যাক্স কোম্পানীর যা বিশেষ নঞর্থক বা 'O [গণিত] যুক্তিবাক্য । ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী 'O [গণিত] যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য কিন্তু বিধেয় পদ ব্যাপ্য। দৃশ্যকল্প-১ এর আশ্রয়বাক্যটি থেকে 'কিছু ম্যাক্স কোম্পানির জিনিস নয় স্ট্যাপলার' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে যা একটি বিশেষ নঞর্থক বা 'O [গণিত] যুক্তিবাক্য। এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়ে ব্যাপ্য হয়েছে। অথচ আবর্তনের চতুর্থ নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ আবর্তনের নিয়ম লঙ্ঘন করে সিদ্ধান্ত গ্রহণ করায় যুক্তিটি বৈধ নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প ১ এর বৈধতা বিচার করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর