দৃষ্টান্ত-২ যে অমাধ্যম অনুমান নির্দেশ করে তার নিয়মাবলি উদাহরণসহ ব্যাখ্যা কর।
উত্তর: 'দৃষ্টান্ত-২' এর মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তন নির্দেশিত হয়েছে। কেননা প্রতিবর্তনের যুক্তি যেভাবে উপস্থাপন করা হয় এখানে যুক্তিটি সেভাবে উপস্থাপন করা হয়েছে। 'দৃষ্টান্ত-২' এ 'কিছু ফুল হয় সুন্দর' এই আশ্রয়বাক্য থেকে কিছু ফুল নয় অ-সুন্দর' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের অর্থ অপরিবর্তিত রয়েছে কিন্তু গুণের পরিবর্তন হয়েছে। আর আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই “দৃষ্টান্ত-২'-এর মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তন নির্দেশিত হয়েছে। কেননা যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন করে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। প্রতিবর্তনের চারটি নিয়ম রয়েছে। যথা- (১) আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে ) উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। (২) আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। (৩) আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয় এবং (৪) আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন থাকবে । অর্থাৎ, আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্তও সার্বিক হবে এবং আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্তও বিশেষ হবে। প্রতিবর্তনের জন্য এই নিয়মগুলো নির্দিষ্ট । প্রতিবর্তনের কোনো যুক্তি উপস্থাপন করতে হলে এই নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ যে অমাধ্যম অনুমান নির্দেশ করে তার নিয়মাবলি উদাহরণসহ ব্…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর