উদ্দীপকে 'কালো' পদটি সহানুমানের কোন পদকে নির্দেশ করেছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'কালো' পদটি সহানুমানের মধ্যপদকে নির্দেশ করে। কেননা 'কালো' পদটি উভয় আশ্রয়বাক্যে বিদ্যমান থাকলেও সিদ্ধান্তে নেই । যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমানে তিনটি পদ থাকে যার মধ্যে একটি হলো মধ্যপদ । সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে । একটি সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে ব্যবহৃত হয়। আর অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদ অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। এভাবে প্রধান ও অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়ে মধ্যপদ প্রধান ও অপ্রধান পদের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ওই অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই সহানুমানের সিদ্ধান্তে মধ্যপদ অবস্থান না করলেও মধ্যপদ সহানুমানের সিদ্ধান্ত প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে। মধ্যপদের এই ভূমিকা সম্পর্ক বা সম্বন্ধ স্থাপনকারীর ভূমিকা উদ্দীপকে 'কালো' সিদ্ধান্তে বিদ্যমান নেই। আর সহানুমানের যে পদটি আশ্রয়বাক্যে বিদ্যমান থাকে কিন্তু সিদ্ধান্তে বিদ্যমান থাকে না তাকে মধ্যপদ বলে। তাই উদ্দীপকের 'কালো' পদটি সহানুমানের মধ্যপদকে নির্দেশ করছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'কালো' পদটি সহানুমানের কোন পদকে নির্দেশ করেছে ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর