দৃষ্টান্ত-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে ? ব্যাখ্যা কর।
উত্তর: 'দৃষ্টান্ত-১'-এ 'A [গণিত] যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে আবর্তনের নিয়ম লঙ্ঘন করে 'A [গণিত] যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তন করা হয়েছে। আবর্তনের ক্ষেত্রে কতকগুলো নিয়ম রয়েছে যা আবর্তনের কোনো যুক্তি প্রতিষ্ঠা করতে গেলে আবশ্যিকভাবে পালন করতে হয়। আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়। আর আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। আবর্তনের ক্ষেত্রে যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে তাকে সরল আবর্তন বলে। উদ্দীপকের 'দৃষ্টান্ত-১'-এর আশ্রয়বাক্যটি হলো— 'সকল অধ্যাপক হন শিক্ষিত' এটি একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী 'A [গণিত] যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। এখানে সিদ্ধান্ত হচ্ছে 'সকল শিক্ষিত ব্যক্তি হন অধ্যাপক'- যা একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। এখানে 'A [গণিত] যুক্তিবাক্যের সরল আবর্তন করা হয়েছে। ফলে এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপ্য হয়েছে যা আবর্তনের নিয়ম বিরোধী। অর্থাৎ, 'দৃষ্টান্ত-১'-এ আবর্তনের নিয়ম লঙ্ঘন করে 'A [গণিত] যুক্তিবাক্যের সরল আবর্তন করা হয়েছে। তাই এখানে 'A [গণিত] যুক্তিবাক্যের সরল আবর্তন করা হয়েছে। তাই এখানে 'A [গণিত] যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর