উদ্দীপকে উল্লিখিত মি. শফিকুলের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. শফিকুলের ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে সাদৃশ্যপূর্ণ । সহানুমানে দুটি আশ্রয়বাক্য পরস্পর সম্পর্কযুক্ত হয় মধ্যপদের মধ্যস্থতার ফলে। প্রাথমিক অবস্থায় প্রধান আশ্রয়বাক্য ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে কোনো সম্বন্ধ থাকে না। অর্থাৎ একে অপরের সাথে পুরোপুরি সম্পর্কহীন অবস্থায় থাকে। আশ্রয়বাক্য দুটির মধ্যে প্রয়োজনীয় সম্পর্ক স্থাপন করে মধ্যপদ। প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে মধ্যপদের সম্বন্ধ স্থাপিত হয়। আবার অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে মধ্যপদের সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়। এর ফলে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্য দুটোর মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয় । উদ্দীপকেও মি. শফিকুল হাসান ও রুবেল দুই ভাইয়ের দ্বন্দ্ব নিরসনে মধ্যপদের ভূমিকা রাখেন। অর্থাৎ মি. শফিকুলের মধ্যস্থতার ফলে হাসান ও রুবেল একত্রে বসবাস করে যা সহানুমানের মধ্যপদের অনুরূপ ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. শফিকুলের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে সাদৃ…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর