পাঠ্যপুস্তকের আলোকে 'A [গণিত] এবং 'B [গণিত] এর পার্থক্য করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] তে মাধ্যম অনুমান এবং 'B [গণিত] তে অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। কিন্তু অমাধ্যম অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্যেরই অনেকটা পরিবর্তিত বা আংশিক রূপ। কিন্তু মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্যের তুলনার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে একটি নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠিত হয়। অমাধ্যম অনুমান আশ্রয়বাক্যেরই অনেকটা পুনরাবৃত্তি বিধায় অনুমান হিসেবে এর মূল্য নগণ্য। পক্ষান্তরে, মাধ্যম অনুমান নতুন বা অজানা তথ্য প্রদান করে বিধায় অনুমান হিসেবে এর মূল্য বা গুরুত্ব অনেক বেশি। পাশাপাশি অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের তথ্যটিই সিদ্ধান্তের মধ্য দিয়ে ব্যক্ত হয় বলে তা থেকে আমরা নতুন জ্ঞান অর্জন করতে পারি না। অন্যদিকে, মাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুন তথ্য সংযোজন হয় বলে এর মাধ্যমে আমাদের জ্ঞানের বৃদ্ধি ঘটে। পরিশেষে বলা যায় যে, মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে মাধ্যম ও অমাধ্যম অনুমান উভয়ই অবরোহ অনুমানের অন্তর্ভুক্ত । তাই বিভিন্ন দিক দিয়ে এদের মধ্যে সম্পর্ক রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পাঠ্যপুস্তকের আলোকে 'A এবং 'B এর পার্থক্য করো।
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর