উদ্দীপকের 'A [গণিত] অংশটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] অংশটিতে মাধ্যম অনুমানের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে । মাধ্যম অনুমান একাধিক আশ্রয়বাক্যের ভিত্তিতে গঠিত হয়। অর্থাৎ, মাধ্যম অনুমানের আশ্রয়বাক্য কোনো ক্ষেত্রেই একটি হবে না, একের অধিক হবে। এই অনুমানে আশ্রয়বাক্যগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। আর আশ্রয়বাক্যগুলোর পারস্পরিক সম্পর্ক সিদ্ধান্তের ভিত্তি হিসেবে কাজ করে। মাধ্যম অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যগুলো থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। তাই আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যেও অনিবার্য সম্পর্ক থাকে। এক্ষেত্রে সিদ্ধান্তের বাস্তবতা আশ্রয়বাক্যের বাস্তবতার ওপর নির্ভরশীল। মাধ্যম অনুমান এক ধরনের অবরোহ অনুমান। অবরোহ অনুমান হিসেবে এর সিদ্ধান্ত কখনও আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। পাশাপাশি অবরোহ অনুমানের প্রকার হিসেবে এর লক্ষ্য হলো আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'A অংশটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর