উদ্দীপকে যুক্তি-২ এর মাধ্যম অনুমানটি যুক্তি-১ এর অমাধ্যম অনুমান হতে পৃথক।
যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি অনুমিত হয়, তাকে অমাধ্যম অনুমান বলে। যুক্তি-১ এ 'সব মানুষ হয়। প্রাণী' আশ্রয়বাক্য থেকে অতএব, কিছু প্রাণী হয় মানুষ' সিদ্ধান্তে সরাসরি অনুমিত হয়। অপরদিকে যে, অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। যুক্তি-২ এ 'সকল মানুষ হয় মরণশীল এবং 'সকল শিক্ষক হয় মানুষ'- এ দুটি আশ্যয়বাক্য থেকে অতএব, 'সকল শিক্ষক হয় মরণশীল' সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ যুক্তি-২ এ একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
যুক্তি-১ এ একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করায় নতুন তথ্য পাওয়া যায় না যা অনুমানের মূল বৈশিষ্ট্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ। তাই, অমাধ্যম অনুমানটি প্রকৃত অনুমান না। অপরদিকে যুক্তি-২ এ একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করায় নতুন তথ্য পাওয়া যায়। তাই এটি প্রকৃত অনুমান। আবার, যুক্তি-১ এর অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের পুনরাবৃত্তি সিদ্ধান্তে ঘটায় এর মূল্য নগণ্য। অপরদিকে যুক্তি-২ এর মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্যের কারণে সিদ্ধান্তে নতুন বা অজানা তথ্য পাওয়া যার জন্য এর মূল্য বা গুরুত্ব অপরিসীম।
ওপরের আলোচনা থেকে বলা যায়, যুক্তি-২ এর অনুমানটি যুক্তি-১ হতে পৃথক