উদ্দীপকে দৃষ্টান্ত-২ এ সহানুমানের প্রতি ইঙ্গিত করা হয়েছে যেখানে দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয়।
যে কোনো সহানুমানে তিনটি যুক্তিবাক্য থাকে। এদের মধ্যে দুটি আশ্রয়বাক্য এবং তৃতীয়টি হলো সিদ্ধান্ত, যা আশ্রয়বাক্য দুটি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। মধ্যপদের মাধ্যমে আশ্রয়বাক্য দুটির মধ্যে সম্বন্ধ স্থাপিত হয়। সহানুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক বিদ্যমান থাকে। অর্থাৎ দুটি আশ্রয়বাক্য এমনভাবে সংযুক্ত হয় যে তা থেকে অনিবার্যভাবেই একটি সিদ্ধান্ত অনুমিত হয়। উদ্দীপকে দেখা যায়,
সকল জ্ঞানী ব্যক্তি হয় শিক্ষিত।সকল কবি হয় জ্ঞানী।সুতরাং, সকল কবি হয় শিক্ষিত।
এই দৃষ্টান্তে আশ্রয়বাক্য দুটি এমনভাবে সম্পর্কিত যে, দুটি বিষয় পাশাপাশি হলে এই সিদ্ধান্ত অনুমিত হবেই। এই দৃষ্টান্তে সকল জ্ঞানী মানুষকে শিক্ষিত বলে স্বীকার করা হলে এবং সকল কবিকেও জ্ঞানী হিসেবে স্বীকৃতি দিলে সকল কবিকে অবশ্যই শিক্ষিত বলে স্বীকার করতে হবে।
সুতরাং যথার্থই বলা যায়, 'সহানুমানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়'। এটি সহানুমানের মৌলিক বৈশিষ্ট্য।