সহানুমানের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে বলে মধ্যপদের ভূমিকা অনেক।
সহানুমানের আশ্রয়বাক্য দুটিতে প্রধান পদ ও অপ্রধান পদ প্রথমে বিচ্ছিন্ন অবস্থায় যাকে। পরবর্তী সময়ে মধ্যপদের মধ্যস্থতায় এদের মধ্যে একটি সম্বন্ধ স্থাপিত হয়। কেননা মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে সম্পর্কিত হয় এবং অপ্রধান আশ্রয়বাক্যের সাথে সম্পর্কিত হয়। এর ফলে প্রধান ও অপ্রধান পদের একটি যোগসূত্র তৈরি হয় এক্ষেত্রে মধ্যপদ আশ্রয়বাক্যদ্বয়ে অবস্থান করেই সম্বন্দ্ব স্থাপনের কাজ করে। অর্থাৎ সহানুমানের প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য মধ্যপদের ভূমিকা অপরিসীম।