উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে পাঠ্যবইয়ের সহানুমানের মিল রয়েছে।
সহানুমান এক বিশেষ প্রকার মাধ্যম অবরোহ অনুমান। এই প্রকার অনুমানে দুটি আশ্রয়বাক্য থাকে। আর ঐ দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। তাই বলা যায়, যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। যেমন-
সকল মানুষ হয় সুন্দর
মিরাজ হয় একজন মানুষ
অতএব, মিরাজ হয় সুন্দর
দৃষ্টান্তটিতে দেখা যাচ্ছে যে, এখানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই দৃষ্টান্তটি সহানুমানের একটি দৃষ্টান্ত। সহানুমান অবরোহ অনুমান বিধায় এর আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হয় না এবং এর লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।
উদ্দীপকে উল্লেখিত ক ও খ দেশের সাথে (আইকান) ICAN-এর অনিবার্য সম্পর্ক রয়েছে। যা সহানুমানের অনুরূপ।