প্রতিবর্তনের নিয়মাবলি বর্ণনা করো। A, E, I ও O যুক্তিবাক্যের প্রতিবর্তন দেখাও।
উত্তর: বৈধভাবে প্রতিবর্তন করার জন্য যুক্তিবিদগণ এর কিছু নিয়ম নির্ধারণ করেছেন। নিয়মগুলো হলো: এক. আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তেও উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হবে। দুই. আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করতে হবে। তিন. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে। আবার আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। চার, আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন থাকবে। অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্তও সার্বিক হবে এবং আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্তও বিশেষ হবে। প্রতিবর্তনের নিয়মানুসারে A, E, I এবং O বাক্যের প্রতিবর্তন দেখানো হলো:A যুক্তিবাক্য সার্বিক সদর্থক। তাই A যুক্তিবাক্যের প্রতিবর্তন করতে হবে সার্বিক নঞর্থক যুক্তিবাক্যে, অর্থাৎ E যুক্তিবাক্যে। উদাহরণ: A- সকল ফুল হয় সুন্দর (প্রতিবর্তনীয়)অতএব,E- কোনো ফুল নয় অসুন্দর। (প্রতিবর্তিত)।E যুক্তিবাক্য একটি সার্বিক যুক্তিবাক্য। তাই E যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে সার্বিক সদর্থক যুক্তিবাক্য, অর্থাৎ A যুক্তিবাক্য। উদাহরণ: E- কোনো মানুষ নয় অমর (প্রতিবর্তনীয়) অতএব, A- সকল মানুষ হয় মরণশীল (প্রতিবর্তিত)।I যুক্তিবাক্য বিশেষ যুক্তিবাক্য হওয়ায় তার প্রতিবর্তিত হবে বিশেষ যুক্তিবাক্য। তাই I যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে বিশেষ নঞর্থক যুক্তিবাক্যে, অর্থাৎ O যুক্তিবাক্যে। উদাহরণ: I- কিছু মানুষ হয় সৎ (প্রতিবর্তনীয়)অতএব,O- কিছু মানুষ নয় অসৎ (প্রতিবর্তিত)।O যুক্তিবাক্য বিশেষ বলে এর প্রতিবর্তিত বিশেষ হবে। তাই O যুক্তিবাক্যের প্রতিবর্তিত হবে বিশেষ সদর্থক বা । যুক্তিবাক্য। উদাহরণ: O - কিছু মানুষ নয় যুক্তিবাদী (প্রতিবর্তনীয়)অতএব,I- কিছু মানুষ হয় অযুক্তিবাদী (প্রতিবর্তিত)।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
প্রতিবর্তনের নিয়মাবলি বর্ণনা করো। A, E, I ও O যুক্তিবাক্যের প্রতিবর…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর