উদ্দীপকে বর্ণিত মধ্যপদের মধ্যস্থতার ফলে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় বলতে তুমি কী বোঝ? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মধ্যপদের মধ্যস্থতার ফলে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় বলতে মধ্যপদের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। নিরপেক্ষ সহানুমানের মধ্যপদ দুটি আশ্রয়বাক্যেই থাকে। প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে মিলিত হওয়ার জন্য দুটি আশ্রয়বাক্যতেই মধ্যপদ বিদ্যমান। মূলত এ জন্যই একে মধ্যপদ বলে। মধ্যপদ এর কাজ হলো মধ্যস্থতা করা। দুটি আশ্রয়বাক্যে প্রধান ও অপ্রধান পদের সাথে মিলিত হওয়ার ফলে সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে একটি আবশ্যিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এভাবেই সহানুমানে দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত অনুমিত হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মধ্যপদের মধ্যস্থতার ফলে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর