উপরের উদ্দীপকটিতে জীবনের বক্তব্য পাঠ্যপুস্তকের কোন বিষয়টি ইঙ্গিত করে তার বৈশিষ্ট্য উল্লেখ করো?
উত্তর: উদ্দীপকটিতে জীবনের বক্তব্য পাঠ্যপুস্তকের অনুমানের বিষয়টি ইঙ্গিত করে। নিচে অনুমানের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো- অনুমান হলো জ্ঞান লাভের একটি বিশেষ প্রক্রিয়া। যে সব প্রক্রিয়ায় আমরা জ্ঞান লাভ করি তার মধ্যে অনুমান একটি। এটি জ্ঞান লাভের একটি পরোক্ষ প্রক্রিয়া। অনুমান একটি মানসিক প্রক্রিয়া। কোনো জ্ঞাত বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে মানসিকভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়া হলো অনুমান। অনুমানের ক্ষেত্রে জ্ঞাত সত্য বা তথ্যের ওপর নির্ভর করে অজ্ঞাত সত্য বা ধারণা উৎপন্ন হয়। অনুমানের ভাষায় প্রকাশিত রূপ হচ্ছে যুক্তি। অনুমান প্রথমে একটি মানসিক প্রক্রিয়া হিসেবে থাকে। যখন এটিকে ভাষার মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটি হয় যুক্তি। অনুমানের ক্ষেত্রে জ্ঞাত তথ্য বস্তুগতভাবে সত্য হলে তা থেকে অনিবার্যভাবে যে নতুন তথ্য আবিষ্কৃত হয় তা-ও বস্তুগতভাবে সত্য হয়। আবার জ্ঞাত তথ্য আকারগতভাবে সত্য হলে তা থেকে অনিবার্যভাবে অনুমিত নতুন তথ্যটিও আকারগতভাবে সত্য হবে। অনুমান প্রধানত দুই প্রকার। যথা- ১. অবরোহ অনুমান ও ২. আরোহ অনুমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উপরের উদ্দীপকটিতে জীবনের বক্তব্য পাঠ্যপুস্তকের কোন বিষয়টি ইঙ্গিত কর…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর