'সহানুমানে কেবল তিনটি পদই থাকবে'-বুঝিয়ে লেখ।
উত্তর: সহানুমান একটি মাধ্যম অনুমান হওয়ায় এখানে তিনটি পদের প্রয়োজন হয়। আমরা জানি, প্রতিটি সহানুমানে দুইটি আশ্রয়বাক্য ও একটি সিদ্ধান্ত অর্থাৎ মোট তিনটি যুক্তিবাক্য থাকে এবং প্রতিটি পদই দুই বার করে বসে। পদ তিনটি হলো- ক. প্রধান পদ খ. অপ্রধান পদ এবং গ. মধ্যপদ। মাধ্যম অনুমান হওয়ার কারণে প্রতিটি পদ দুইবার ব্যবহৃত হয়। যেমন- সকল মানুষ হয় মরণশীল প্রধান আশ্রয়বাক্য রহিম হয় একজন মানুষ অপ্রধান আশ্রয়বাক্য [গণিত] রহিম হয় মরণশীল সিদ্ধান্ত এখানে তিনটি যুক্তিবাক্যে 'মানুষ', 'মরণশীল' ও 'রহিম' প্রতিটি পদই দুইবার ব্যবহার হয়েছে। সুতরাং সহানুমানে তিনটি পদই থাকবে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'সহানুমানে কেবল তিনটি পদই থাকবে'-বুঝিয়ে লেখ।
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর