উদ্দীপকে চিত্র-১ দ্বারা সহানুমানের প্রথম সংস্থান এবং চিত্র-২ দ্বারা চতুর্থ সংস্থানকে নির্দেশ করে।সহানুমানের কোনো যুক্তিতে যখন মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্যে এবং অপ্রধান আশ্রয়বাক্যের বিধেয়ে অবস্থান করে, তখন সহানুমানের সেই আকারকে বলা হয় প্রথম সংস্থান। যেমন-
আবার, সহানুমানের কোনো যুক্তিতে যখন মধ্যপদ আশ্রয়বাক্যের বিধেয়ে এবং অপ্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্যে অবস্থান করে, তখন সহানুমানের সেই আকারকে বলা হয় চতুর্থ সংস্থান। যেমন-
উদ্দীপকে উল্লিখিত চিত্র-১ এ মধ্যপদ M প্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্যে এবং অপ্রধান আশ্রয়বাক্যের বিধেয়ে অবস্থান করায় তা সহানুমানের প্রথম সংস্থান। আবার, চিত্র-২ এ মধ্যপদ M আশ্রয়বাক্যের বিধেয়ে এবং অপ্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্যে অবস্থান করায় তা সহানুমানের চতুর্থ সংস্থান।