শেয়ারFacebookWhatsApp

অমাধ্যম অনুমান কাকে বলে?

উত্তর: যে অবরোহ অনুমানে (Deductive Inference) একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

অমাধ্যম অনুমান কাকে বলে?

Rajshahi · 2017

উত্তর

যে অবরোহ অনুমানে (Deductive Inference) একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে।

উত্তর

'OO^{\prime} বাক্যের আবর্তন (Conversion) সম্ভব নয়। কারণ, 'OO^{\prime} বাক্য নঞর্থক বলে এর সিদ্ধান্তও নঞর্থক হবে। 'OO^{\prime}বাক্যে আবর্তনীয়ের উদ্দেশ্য হিসেবে যে পদটি অব্যাপ্য থাকে, তা আবর্তিতে বা সিদ্ধান্তে নঞর্থক বাক্যের বিধেয় হিসেবে ব্যাপ্য হয়ে যায়। ফলে আবর্তনের নিয়ম লঙ্ঘন করা হয়। কেননা আবর্তনের নিয়মানুসারে যে পদ আবর্তনীয়ে ব্যাপ্য নয়, তা আবর্তিতে বা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। একারণে 'OO^{\prime} বাক্যের আবর্তন সম্ভব নয়।

উত্তর

আবর্তনের নিয়ম অনুসারে দৃষ্টান্ত-১ এর অনুমানটি অবৈধ এবং দৃষ্টান্ত-২ এর অনুমানটি বৈধ। আবর্তনের নিয়ম অনুসারে, আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না। যেমন- A- সকল ধনী ব্যক্তি হয় অসুখী। (আবর্তনীয়) ∴ A- সকল অসুখী ব্যক্তি হয় ধনী। (আবর্তিত)। এখানে, এ বাক্যের সরল আবর্তন করতে গিয়ে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ 'অসুখী' সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে গেছে। তাই যুক্তিটি অবৈধ। অন্যদিকে, এ বাক্যের ক্ষেত্রে সঠিকভাবে আবর্তন প্রক্রিয়াকে প্রয়োগ করতে চাইলে এর আবর্তন করতে হবে I বাক্যে। যেমন- A- সকল মানুষ হয় জীব। (আবর্তনীয়)। ∴ I - কিছু জীব হয় মানুষ। (আবর্তিত) এখানে আবর্তনের এবং ব্যাপ্যতার সকল নিয়ম পূরণ করা হয়েছে তাই যুক্তিটি বৈধ। উদ্দীপকে, দৃষ্টান্ত-১ হলো সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী- A ∴ সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক - A এখানে আশ্রয়বাক্যে অব্যাপ্য বিধেয় পদ 'সুখী' সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে গেছে। ফলে ব্যাপ্যতার এবং আবর্তনের নিয়ম লঙ্ঘন হওয়ায় যুক্তিটি অবৈধ। অন্যদিকে, দৃষ্টান্ত-২ হলো- সকল কবি হয় মানুষ- A ∴ কিছু মানুষ হয় কবি-1 এখানে ব্যাপ্যতার ও আবর্তনের নিয়ম সঠিকভাবে পূরণ হওয়ায় যুক্তিটি বৈধ। সুতরাং, দৃষ্টান্ত-১ এ অবৈধ এবং দৃষ্টান্ত-২ এ বৈধ।

উত্তর

দৃষ্টান্ত-২ এ নির্দেশিত অমাধ্যম অনুমান হলো প্রতিবর্তন। প্রতিবর্তনের নিয়মাবলি উদাহরণসহ ব্যাখ্যা করা হলো- বৈধভাবে প্রতিবর্তন করার জন্য যুক্তিবিদগণ কিছু নিয়ম নির্ধারণ করেছেন। এক: আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তেও উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হবে। যেমন- সকল ফুল হয় সুন্দর- A ∴ কোনো ফুল নয় অসুন্দর-E এখানে, 'ফুল' পদটি উভয় বাক্যেই উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। দুই: আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করতে হবে। যেমন- কিছু মানুষ হয় সৎ-I ∴ কিছু মানুষ নয় অসৎ- Oএখানে আশ্রয়বাক্যের বিধেয় 'সৎ' পদটির বিরুদ্ধ পদ 'অসৎ' কে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয়েছে। তিন: আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে। আবার আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। যেমন- কোনো মানুষ নয় অমর - E∴ সকল মানুষ হয় মরণশীল- A এখানে আশ্রয়বাক্যটি নঞর্থক এবং সিদ্ধান্তটি সদর্থক। চার: আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন থাকবে অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্তও সার্বিক হবে। আবার, আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্তও বিশেষ হবে। যেমন- কিছু মানুষ হয় সৎ-I ∴ কিছু মানুএখানে উভয় বাক্যই বিশেষ।ষ নয় অসৎ- O এখানে উভয় বাক্যই বিশেষ। সুতরাং, সঠিক উপায়ে প্রতিবর্তন করতে হলে উপরের নিয়মগুলো অবশ্যই অনুসরণ করতে হবে।
HSCLogic 1st PaperRajshahi 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।