সহানুমান এর সিদ্ধান্তটি আশ্রয়বাক্য দুটি থেকে অনিবার্যভাবে আসে কেন?
উত্তর: সহানুমান (Syllogism) এর সিদ্ধান্তটি আশ্রয়বাক্য দুটি থেকে অনিবার্যভাবে আসে। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সংযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়, তাকে সহানুমান বলে। যেমন- সকল ছাত্র হয় মেধাবী। সেলিম হয় একজন ছাত্র। ∴ সেলিম হয় মেধাবী। সহানুমানের সংজ্ঞা অনুযায়ী এখানে আশ্রয়বাক্য হিসেবে দুটি পরস্পর সংযুক্ত যুক্তিবাক্য দেওয়া আছে এবং উভয় বাক্যে সাধারণ (Common) হিসেবে 'ছাত্র' পদটি বাক্য দুটিকে পারস্পরিকভাবে সংযুক্ত করেছে। আর বাক্য দুটির সংযুক্ত থাকার কারণেই এদের থেকে সিদ্ধান্ত হিসেবে তৃতীয় বাক্যটি অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। কারণ সব ছাত্র যদি মেধাবী হয়, আর সেই ছাত্র শ্রেণির মধ্যে যদি সেলিম থাকে তাহলে সেলিম অনিবার্যভাবেই মেধাবী হতে বাধ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সহানুমান এর সিদ্ধান্তটি আশ্রয়বাক্য দুটি থেকে অনিবার্যভাবে আসে কেন?
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর