নিরীক্ষণ উদ্দেশ্য প্রণোদিত হয় কেন?
উত্তর: আরোহের বস্তুগত সত্যতা সরবরাহের জন্য নিরীক্ষণ উদ্দেশ্য প্রণোদিত হয়। প্রকৃতিতে বিভিন্ন ঘটনা প্রতিনিয়ত ঘটেছে এবং এখানে বিভিন্ন প্রকার বস্তু রয়েছে। কিন্তু নিরীক্ষণের মাধ্যমে যে বস্তু বা ঘটনাকে প্রত্যক্ষ বরা হবে তার পিছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যহীন এলোমেলো প্রত্যক্ষণকে নিরীক্ষণ বলা যায় না। আমরা দৈনন্দিন জীবনে উদ্দেশ্যহীনভাবে অনেক কিছুই প্রত্যক্ষ করি, কিন্তু সেগুলো নিরীক্ষণ না। যেমন- ডাক্তার যখন কোনো মানসিক রোগীকে চিকিৎসা করেন, তখন ডাক্তার রোগীর মানসিক অবস্থার সাথে জড়িত বহু বিষয় নিরীক্ষণ করে। এখানে তার এই নিরীক্ষণের পিছনে একটা বিশেষ উদ্দেশ্য থাকে। তাই বলা যায়, আরোহের বস্তুগত সত্যতা সরবরাহের জন্য নিরীক্ষণ উদ্দেশ্য প্রণোদিত হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
নিরীক্ষণ উদ্দেশ্য প্রণোদিত হয় কেন?
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর