কুঞ্জর আচরণ কোন ধরনের অবরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: কুঞ্জর আচরণ অমাধ্যম অবরোহ অনুমানকে নির্দেশ করে। যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। যেমন- 'A-সকল ভোটার হয় নাগরিক। অতএব, E-কোনো ভোটার নয় অ-নাগরিক।' এটি অমাধ্যম অনুমানের একটি দৃষ্টান্ত। উদ্দীপকে বলা হয়েছে, কুঞ্জ বাসা থেকে বের হয়ে রিকশায় করে সরাসরি কলেজে চলে গেল। অর্থাৎ একটিমাত্র মাধ্যম ব্যবহার করে তার কাজটি সম্পন্ন করেছে। অবরোহ অনুমানের দিক থেকে একে অমাধ্যম অবরোহ অনুমান বলা যায়। কেননা, অমাধ্যম অবরোহ অনুমানে কেবল একটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই বলা যায়, কুঞ্জর আচরণে অমাধ্যম অনুমান প্রকাশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
কুঞ্জর আচরণ কোন ধরনের অবরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর