সহানুমানের সিদ্ধান্ত কীভাবে আশ্রয় বাক্য নির্ভর? ব্যাখ্যা কর।
উত্তর: সহানুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাই এর সিদ্ধান্ত আশ্রয় বাক্য নির্ভর। যে মাধ্যম অবরোহ অনুমানে সিদ্ধান্তটি পরস্পর সংযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে সহানুমান বলে। যেমন- সকল ছাত্র হয় মেধাবী। সেলিম হয় একজন ছাত্র। অতএব, সেলিম হয় মেধাবী। এখানে উভয় আশ্রয়বাক্য সাধারণ হিসেবে 'ছাত্র' পদটি বাক্য দুটিকে পারস্পরিকভাবে সংযুক্ত করেছে। আর বাক্য দুটি সংযুক্ত থাকায় এদের থেকে সিদ্ধান্ত হিসেবে তৃতীয় বাক্যটি অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। এ কারণেই বলা হয়, সহানুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য নির্ভর।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সহানুমানের সিদ্ধান্ত কীভাবে আশ্রয় বাক্য নির্ভর? ব্যাখ্যা কর।
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর