দৃশ্যকল্প-১ কোন প্রকারের অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ অমাধ্যম অনুমানের অন্তর্গত আবর্তনকে নির্দেশ করে। যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। যেমন- সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ। অতএব, কিছু শিক্ষিত মানুষ হন শিক্ষক। দৃষ্টান্তটিতে গুণের পরিবর্তন না করে উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন করা হয়েছে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, 'কোনো' বক নয় কালো-E (আবর্তনীয়)' অতএব, কোনো কালো পাখি নয় বক-E (আবর্তিত)।' এই দৃষ্টান্তটিতে একটি সার্বিক আশ্রয়বাক্য থেকে সার্বিক সিদ্ধান্ত অনুমিত হয়েছে। আবর্তনের অন্য শর্ত অনুযায়ী উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তন করা হয়েছে। আবর্তনের নিয়ম অনুযায়ী, 'E [গণিত] যুক্তিবাক্যের আবর্তন 'E [গণিত] যুক্তিবাক্যে করা হয়েছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ আবর্তনের একটি দৃষ্টান্ত এবং আবর্তনের নিয়ম অনুসারে এটি একটি বৈধ সরল আবর্তন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন প্রকারের অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর