প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের আকারগত ভিত্তি বলা হয় কেন?
উত্তর: আরোহের আকারগত দিক প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে বলে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের আকারগত ভিত্তি বলা হয়। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। আর এই বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়ার ভিত্তি হলো প্রকৃতির নিয়মানুবর্তিতানীতি। আমরা বিশ্বাস করি প্রকৃতি একরূপ আচরণ করে, প্রকৃতি নিয়মানুবর্তী। প্রকৃতির একরূপতাই বিশ্বাস থাকার কারণে আমরা কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তাই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের আকারগত ভিত্তি বলা হয়। যেমন- আজ যদি ঠান্ডা বাতাস গরমে প্রশান্তি এনে দেয় তবে তা কালও প্রশান্তি এনে দিবে। এই বিশ্বাস থেকে আমরা একটা সার্বিক সিদ্ধান্ত নিতে পারি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের আকারগত ভিত্তি বলা হয় কেন?
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর