নবী স্যারের কাজটি অমাধ্যম অনুমানের কোন প্রকারের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: নবী স্যারের কাজটি অমাধ্যম অনুমানের আবর্তন প্রকারের সাথে সাদৃশ্যপূর্ণ। আবর্তন একটি অমাধ্যম অনুমান। এখানে একটি আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত টানা হয়। অর্থাৎ বিশেষ কয়েকটি নিয়ম অনুসরণ করে একটি প্রদত্তবাক্যের উদ্দেশ্যের স্থানে বিধেয়কে এবং বিধেয়র স্থানে উদ্দেশ্যকে বসিয়ে সিদ্ধান্তটি গঠন করা হয়। যেমন- 'কোনো মানুষ নয় নিখুঁত। অতএব, কোনো নিখুঁত জীব নয় মানুষ। এ যুক্তিতে 'কোনো মানুষ নয় নিখুঁত' হচ্ছে আশ্রয়বাক্য এবং 'কোনো নিখুঁত জীব নয় মানুষ' হচ্ছে সিদ্ধান্ত। আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান বিধিসম্মতভাবে পরিবর্তন করে সিদ্ধান্তটি স্থাপন করা হয়েছে। সুতরাং এ অনুমানটি একটি আবর্তন। উদ্দীপকের নবী স্যার একটি বেঞ্চের দুই মাথায় ইকরাম ও শিহাবকে বসতে বলেন। কিন্তু পরে পাঠদানের সুবিধার জন্য ইকরামকে শিহাবের জায়গায় এবং শিহাবকে ইকরামের জায়গায় স্থানান্তর করেন। যা অমাধ্যম অনুমানের আবর্তনকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
নবী স্যারের কাজটি অমাধ্যম অনুমানের কোন প্রকারের সাথে সাদৃশ্যপূর্ণ? …
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর