যুক্তি-২ এ উল্লেখিত যুক্তিটি কোন ধরনের অমাধ্যম অনুমান? অনুমানটির বৈধতা বিচার করো।
উত্তর: যুক্তি-২ এ উল্লেখিত যুক্তিটি হলো আবর্তন অনুমান। কিন্তু বৈধতার বিচারে এটি একটি অবৈধ অনুমানের দৃষ্টান্ত। কেননা এখানে আবর্তনের নিয়ম লঙ্ঘন করে 'A [গণিত] যুক্তিবাক্যের সরল আবর্তন করা হয়েছে। অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে প্রথমটি হলো আবর্তন। এই প্রকার অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তিত হয়। তবে আশ্রয়বাক্যের গুণের কোনো পরিবর্তন হয় না। আবর্তনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে যেগুলো আবর্তনের কোনো যুক্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না। উদ্দীপকের যুক্তি-২ এ 'সকল মানুষ হয় দ্বিপদ' এই আশ্রয়বাক্য থেকে 'সকল দ্বিপদ জীব হয় মানুষ' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের 'দ্বিপদ' পদটি অব্যাপ্য কিন্তু সিদ্ধান্তে পদটি ব্যাপ্য হয়েছে। আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হওয়ায় যুক্তিটি বৈধ নয়। অর্থাৎ, যুক্তি-১ এ 'A [গণিত] যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে। তাই বলা যায়, যুক্তি-২ এ উল্লেখিত আবর্তন অনুমানটি বৈধতার বিচারে অবৈধ অনুমানের দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-২ এ উল্লেখিত যুক্তিটি কোন ধরনের অমাধ্যম অনুমান? অনুমানটির বৈ…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর