আসিফ সাহেবের যুক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো।
উত্তর: সহানুমানের নিয়মানুসারে আসিফ সাহেবের যুক্তিটি একটি বৈধ যুক্তি। উদ্দীপকে উল্লিখিত আসিফ সাহেবের যুক্তিটিতে সহানুমানের প্রথম সংস্থানের প্রথম বৈধ মূর্তি AAA এর প্রতিফলন ঘটেছে। প্রদত্ত যুক্তিটি হলো-সব মানুষ হয় মরণশীল।সব কবি হন মানুষ।অতএব, সব কবি হয় মরণশীল।এখানে, সহানুমানের নিয়মানুযায়ী তিনটি পদ যথা- 'মরণশীল' (প্রধান পদ), 'মানুষ' (মধ্যপদ) এবং 'কবি' (অপ্রধান পদ) রয়েছে। দৃষ্টান্তটিতে প্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য হিসেবে মধ্যপদ একবার ব্যাপ্য হয়েছে। দুটি আশ্রয়বাক্য সদর্থক তাই সিদ্ধান্তও সদর্থক হয়েছে। আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি। সুতরাং, এখানে সহানুমানের সবগুলো নিয়ম পালন করা হয়েছে। এ বৈধ মূর্তিটি AAA আকারে প্রকাশিত। একে BARBARA বলেও নামকরণ করা হয়। তাই এটি সহানুমানের একটি বৈধ যুক্তি। আলোচনা শেষে তাই বলা যায়, প্রথম সংস্থানের বৈধ যুক্তিগুলোর মধ্যে উদ্দীপকে উল্লিখিত আসিফ সাহেবের যুক্তিটির AAA মূর্তিটি একটি বৈধ মূর্তি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
আসিফ সাহেবের যুক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর