যুক্তি-১ দ্বারা নির্দেশিত অমাধ্যম অবরোহ অনুমানের নিয়মাবলি ব্যাখ্যা করো।
উত্তর: যুক্তি-১ দ্বারা অমাধ্যম অবরোহ অনুমানের প্রকারভেদ আবর্তনকে নির্দেশ করে। যুক্তি-১ এ বর্ণিত, 'সকল মানুষ হয় মরণশীল। অতএব, কিছু মরণশীল জীব হয় মানুষ।' এখানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্তের উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি আবর্তন অনুমান। কারণ আবর্তন অনুমানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্তে এর উদ্দেশ্য ও বিধেয়ের স্থান ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমিত হয়। আবর্তনের চারটি নিয়ম রয়েছে। যথা- ১. আশ্রয়বাক্য বা আবর্তনীয়ের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বা আবর্তিতের বিধেয় পদ হবে। ২. আবর্তনীয়ের বিধেয় পদ আবর্তিতের উদ্দেশ্য পদ হবে। ৩. আবর্তনীয়ের ও আবর্তিতের গুণ একই হবে। অর্থাৎ আবর্তনীয় সদর্থক হলে আবর্তিত সদর্থক হবে এবং আবর্তনীয় নঞর্থক হলে আবর্তিতও নঞর্থক হবে। ৪. যে পদ আবর্তনীয় বা আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় তা আবর্তিতে (বা সিদ্ধান্তে) ব্যাপ্য হবে না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ দ্বারা নির্দেশিত অমাধ্যম অবরোহ অনুমানের নিয়মাবলি ব্যাখ্যা …
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর